হলসহ ভবনগুলোর নতুন নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্রী হলসহ বিদ্যমান, নির্মীয়মাণ ও নির্মিতব্য ভবনগুলোর নতুন নামকরণ করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর সিন্ডিকেটের ১৮৮তম সভায় এসব নামকরণের সিদ্ধান্ত হয়। এর আগে মেয়েদের একটি ও ছেলেদের তিনটি ছাড়া কোনো ভবনের নাম ছিল না।
ভবনগুলোর নাম হলো নতুন ছাত্রী হল—বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, ১ নম্বর একাডেমিক ভবন—ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন, ২ নম্বর একাডেমিক ভবন—আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, ৩ নম্বর একাডেমিক ভবন—কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবন, ১০ তলা একাডেমিক ভবন—জয় বাংলা ভবন, নতুন প্রশাসন ভবন—শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন, পুরাতন প্রশাসন ভবন—শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন, অডিটরিয়াম ও টিএসসি—লালন সাঁই মিলনায়তন, অতিথি ভবন—মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন, লাইব্রেরি ভবন—কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার, আইইআর ভবন—রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন, মেডিকেল সেন্টার—শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র, জিমনেসিয়াম —সুলতানা কামাল জিমনেসিয়াম, সেন্ট্রাল সায়েন্স ল্যাব—আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার, ১০ তলা আবাসিক ভবন—শহীদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী ভবন, প্রফেসর ও সমপর্যায়ভুক্ত কর্মকর্তা কোয়ার্টার—শহীদ বুদ্ধিজীবী ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবন, সহযোগী অধ্যাপক ও সমপর্যায়ভুক্ত কর্মকর্তা কোয়ার্টার—শহীদ বুদ্ধিজীবী সুখরঞ্জন সমাদ্দার ভবন, সহকারী অধ্যাপক কোয়ার্টার—শহীদ বুদ্ধিজীবী ড. গোবিন্দ চন্দ্র দেব ভবন, লেকচারার ও সমপর্যায়ভুক্ত কর্মকর্তা কোয়ার্টার—শহীদ বুদ্ধিজীবী ড. রাশেদুল হাসান ভবন।