হলি আর্টিজান মামলায় ছয় দিনের রিমান্ডে রাকিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আহতাবস্থায় গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান ওরফে রিগ্যানকে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গুলশান হামলা মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবির ১৯ সেপ্টেম্বর রাকিবুলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ বিষয়ে গতকাল রোববার শুনানি শেষ ঢাকার মহানগর হাকিম গোলাম নবী ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৬ জুলাই ভোরে কল্যাণপুরের তাজ মঞ্জিলে অপারেশন স্টোর্ম-২৬ অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়। আহতাবস্থায় গ্রেপ্তার করা হয় রাকিবুল হাসানকে। চিকিৎসা শেষে তাঁকে কল্যাণপুরের ঘটনায় করা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে ওই মামলায় রাকিবুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।