হলি আর্টিজানে হামলার কিছু আসামি এখনো অধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজানে হামলার কোনো কোনো আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। গতকাল শনিবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষে মনিরুল ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, হলি আর্টিজানে হামলার পরিকল্পনা কবে হয়েছে, কারা তাতে যুক্ত ছিল, অর্থের জোগান এসেছে কোথা থেকে, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া গেছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই হামলার ঘটনায় গ্রেপ্তার তাহমিদ এখন পুরোপুরি মুক্ত। তবে হাসনাত করিমের ব্যাপারে এখনো তদন্ত চলছে। তিনি আরও বলেন, পুলিশের কাছে এখন হলি আর্টিজানে হামলার পরিষ্কার তথ্য আছে। বছরের শেষ নাগাদ অভিযোগপত্র দেওয়া হতে পারে। তবে ওই হামলায় জড়িত কেউ কেউ এখনো গ্রেপ্তার হননি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।