হলি ফ্যামিলি হাসপাতালে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের এক অংশ আজ থেকে অবস্থান ধর্মঘট পালন করবে। চিকিৎসক ও নার্সদের সূত্র গতকাল সোমবার এ কথা জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ নার্স বলেন, প্রতি মাসে বেতন দিতে দেরি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার বিষয়টি অনিশ্চিত।
এসব বিষয় নিয়ে আগস্ট মাসে নার্স ও কর্মচারীরা কর্তৃপক্ষের সঙ্গে সভা করেন। সমস্যার সমাধান না করে কয়েকজন নার্সকে লাঞ্ছিত করে কর্তৃপক্ষের লোকজন।
মারধরের অভিযোগ এনে নার্সদের পক্ষ থেকে মানবাধিকার কমিশনে অভিযোগ করা হয়। কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান হাসপাতালে গিয়ে পরিচালকের কাছে বিষয়টি মীমাংসা করার আহ্বান জানান।