হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেঞ্চল হক বলেন, কিছু সংবাদপত্র আছে, যারা মিথ্যাচার করে, ব্ল্যাকমেল করে মানুষকে বিভ্রান্ত করে। যাঁরা সৎ সাংবাদিকতা করেন, তাঁরা এসব অন্যায় ও অপপ্রচারে নিজেকে জড়িত করেন না। এবিএম মূসা, মানিক মিয়ার মতো বড় মাপের সাংবাদিকেরা কখনো মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে উল্টোপথে চালিত করেননি।
গতকাল রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোজামেঞ্চল হক এসব কথা বলেন।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে প্রয়াত সাংবাদিক এবিএম মূসার সঞ্চরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।