প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দিলরুবা ছাত্রীহলের নিচতলার ১১৮ নম্বর কক্ষে আগুন লেগে আসবাব পুড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। হল সূত্র জানায়, কক্ষটিতে বিকেল পাঁচটার দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরে আগুন জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে পড়ার আগেই কর্মচারীরা পানি ঢেলে নিভিয়ে ফেলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দলও ঘটনাস্থলে হাজির হয়। কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জানান, কক্ষটির টিউবলাইট বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কাপড়চোপড় ও আসবাব পুড়ে যায়।