হলে আসন বরাদ্দের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা গতকাল
মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেছেন।
সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ওই সড়ক অবরোধ করেন।
বেলা দুইটায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের বৈঠক হয়। বৈঠকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে আসন বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নতুন আবাসিক হলে দ্বিতীয় বর্ষের ২৫০ জন শিক্ষার্থীকে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সব ছাত্রী এবং ১২০ জন ছাত্রকে মেধার ভিত্তিতে এসব আসন বরাদ্দ দেওয়া হবে।
উপাচার্য খায়রুল আলম খান বলেন, পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে আসন বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।