হলে তোলাকে কেন্দ্র করে এক আবাসিক ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের কক্ষে অতিরিক্ত একজন ছাত্রের আবাসন সুবিধা করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার একজন ছাত্রকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।জানা গেছে, মারধরের শিকার ওই ছাত্রের নাম মুহাম্মদ মামুন শেখ। তিনি সমাজকল্যাণ চতুর্থ বর্ষের ছাত্র। মামুন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তিনি হলের ৩০৪ নম্বর কক্ষে থাকেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মুহসিনউদ্দীন ওরফে কানন তাঁর কক্ষে অতিরিক্ত একজন ছাত্রকে তুলে দিতে চেষ্টা করছিলেন। এর বিরোধিতা করায় মুহসিনের নির্দেশে আরবি বিভাগের রেজোয়ান ও মার্কেটিং বিভাগের সরোয়ার লাঠি দিয়ে তাঁকে মারধর করেন।মুহসিনের মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। হলের প্রাধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘এ ব্যাপারে হাউস টিউটরদের খোঁজ নিতে বলেছি।’