হলে বৈদ্যুতিক গোলযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম আবাসিক হলে বৈদ্যুতিক গোলযোগ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা একটার দিকের ওই ঘটনায় হলের বিভিন্ন কক্ষে শিক্ষার্থীদের ইলেকট্রনিকস যন্ত্রপাতি পুড়ে গেছে। আবাসিক শিক্ষার্থীরা বলেন, হলের পাশে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র অবস্থিত। সেখানকার একটি গাছের ডাল ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুতের ভোল্টেজ বেড়ে গিয়ে হলের প্রায় ১০০টি কক্ষের ২০টি কম্পিউটার, বৈদ্যুতিক পাখা ও লাইট পুড়ে যায়। এ ছাড়া বেশ কয়েকটি হিটারে বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।