হলে মেধার ভিত্তিতে আসন বরাদ্দের দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে আসন বরাদ্দের দাবি জানিয়ে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল শুক্রবার বিকেলে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।
নগরের চকবাজারের গুলজার মোড় থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার সহসভাপতি এম কায়সার উদ্দিন, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মাহমুদুল করিম, মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম ও বেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিবির চট্টগ্রাম কলেজের পাঁচটি হল দখল করে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে। অবিলম্বে এসব হল বন্ধ করে দিতে হবে। এরপর মেধার ভিত্তিতে সেখানে সাধারণ শিক্ষার্থীদের আসন বরাদ্দ দিতে হবে।