প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন রশীদ চৌধুরী হলের সিঁড়ির নিচ থেকে একটি সাপ উদ্ধার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার সংরক্ষণবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’-এর কর্মীরা। গত সোমবার রাত প্রায় ১১টার দিকে এটি উদ্ধার করা হয়। প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী জানান, ‘পাতি ঘরগিন্নি’ নামের এ সাপটি সিঁড়ির নিচে অবস্থান করছিল। এরা ইঁদুর, টিকটিকি ও ব্যাঙ খায়। খবর পেয়ে সাপটিকে কৌশলে বস্তাবন্দী করে রাতেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়।