হল-মার্ক চেয়ারম্যান কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল কাগজ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ গতকাল বুধবার জেসমিন ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে জেসমিন ইসলামকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। জেসমিনের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।