হল-মার্কের চেয়ারম্যান জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদের তথ্য না দেওয়ায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে জেসমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
মামলায় অভিযোগ করা হয়, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের নামে-বেনামে থাকা সম্পত্তির তথ্য জানতে চেয়ে গত ১৩ নভেম্বর দুদক নোটিশ দেয়। নোটিশ পাওয়ার পরও তিনি সম্পদ বিবরণী দেননি। এ কারণে গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক।