হল-মার্কের সঙ্গে জড়িত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের সঙ্গে ব্যবসায় জড়িত মনিরুজ্জামান ভুঁইয়া ওরফে শামীমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে কমিশন মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদক সূত্র জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই ব্যবসায়ীর সম্পদের অনুসন্ধান চলাকালে দুদকের উপপরিচালক ও অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাঁকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠান। দুদকের নোটিশ পাওয়ার পর তিনি সময়ের আবেদন করলে সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানো হয়। এর পরও নির্ধারিত সময়ে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় কমিশন তাঁর বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দেয়। নির্দিষ্ট সময়ে সম্পদ দাখিল না করা দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ।
সূত্রটি আরও জানায়, মাত্র ১০ হাজার টাকা বেতনে মাহবুব গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. মনিরুজ্জামান ভুঁইয়া।