প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের ট্রাফিক পুলিশ মাঠে গতকাল রোববার থেকে মাসব্যাপী হস্ত কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে যশোরে প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের নিয়ে এ মেলার পসরা সাজানো হচ্ছে। গতকাল বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সহধর্মিণী রুনা লায়লা। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের সংরক্ষিত আসনের সাংসদ ফাতেমা-তুজ-জোহরা, সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন প্রমুখ। মেলায় ৬৩টি স্টল বসেছে। এর মধ্যে তিনটি বড় প্যাভেলিয়ন আছে।