হস্তশিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মাসব্যাপী ইরানি ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন ও পুলিশ সুপার মো. আমির জাফর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরী, দৈনিক অনুপমা’র সম্পাদক মোহাম্মদ রোকনুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী প্রমুখ। মেলায় ৩০টি স্টলে ইরানি ও দেশীয় পণ্য রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার আয়োজক ও ইরানি মেলার পরিচালক আজহারুল ইসলাম জানান, ক্ষুদ্র ও কুটিরশিল্পে নারীদের আগ্রহী করতেই এ মেলার আয়োজন করা হয়।