হস্তশিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটপণ্য, তাঁতবস্ত্র ও হস্তশিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে রাঙামাটিতে মাসব্যাপী উদ্যোক্তা ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের রাজবাড়ী এলাকার কুমার সমিত রায় জিমনেসিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সহকারী পুলিশ সুপার মো. শাহিনুর আলম, স্বাগত বক্তব্য দেন রাঙামাটি জেলা উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা।