প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের নির্মাণকাজের প্রকল্প শেষ হওয়ায় তা আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম চেম্বারকে হস্তান্তর করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্য কনকর্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড (সিইসিএল)’। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে এই প্রকল্প হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উপদেষ্টা কমিটির সদস্য সাংসদ এম এ লতিফ, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কনকর্ড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, চেম্বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুন নেওয়াজ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।