হা-মীম গ্রুপের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পোশাকশ্রমিক নেতারা দুষলেন নৌমন্ত্রীকে’ শিরোনামে প্রথম আলোতে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে হা-মীম গ্রুপ। এতে বলা হয়, ১২০ জনকে ছাঁটাই করার যে তথ্য প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়। হা-মীম গ্রুপ থেকে কাউকে ছাঁটাই করা হয়নি। এ ছাড়া গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব বদরুদ্দোজা নিজামের সই করা পৃথক প্রতিবাদে প্রকাশিত সংবাদকে অনুমাননির্ভর বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: গত বুধবার শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত শ্রমিকনেতাদের বক্তব্যের ভিত্তিতেই প্রতিবেদনটি লেখা হয়েছে। প্রতিবেদক নিজে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।