হাঁটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ভোরে হাঁটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হেমন্ত দাস (৬৫) নামের এক ব্যক্তি। হেমন্ত দাসের বাড়ি উপজেলার দেউলী পাকুড়িয়া গ্রামে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, খুব ভোরে এ দুর্ঘটনা ঘটায় কোন গাড়ি তাঁকে চাপা দিয়েছে, তা কেউ বলতে পারেননি। তবে বিষয়টি জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হেমন্ত দাস ডায়াবেটিসের রোগী ছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি প্রতিদিন ভোরে হাঁটাহাঁটি করতেন। গতকাল ভোরেও তিনি বগুড়া-রংপুর মহাসড়কের পাশে বিহারপুর এলাকায় হাঁটছিলেন। এ সময় একটি গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।