হাঁটতে বেরিয়ে লাশ হলেন দুই নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সদরে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী দুই নারী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন সাহাতন (৫০) ও রেবা (৩২)। তাঁদের দুজনের বাড়ি উপজেলা সদরের রুপশান্তি এলাকায়। তাঁরা দুজন প্রতিবেশী।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান প্রথম আলোকে বলেন, রেবা ও সাহাতন নামের ওই দুই নারী সকাল সাড়ে সাতটার দিকে রুপশান্তি এলাকায় মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে হাঁটছিলেন। এ সময় জামালপুরগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে এটি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।
মাইক্রোবাসটি আটক করা হয়েছে। চালক পলাতক বলে জানান ওসি।