হাঁটা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে গতকাল শনিবার হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে পৃথক দুটি ভাগে নারী-পুরুষেরা অংশ নেন। যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটি জানায়, ‘সাহসী যৌবন-সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে নিয়েই জেলা যুব ইউনিয়ন দ্বিতীয়বারের মতো গতকাল শনিবার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করে। সকাল নয়টায় পাটগুদাম এলাকায় অবস্থিত স্মৃতিসৌধের সামনে থেকে নারী ও পুরুষেরা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় আগে থেকে নাম নিবন্ধন করা দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। নারীদের প্রতিযোগিতা ৩ কিলোমিটার হেঁটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এসে শেষ হয়।