হাঁটু ডুবিয়ে খেয়ে আসুন

অনেক তো খেয়েছেন কবজি ডুবিয়ে, এবার হাঁটু ডুবিয়ে খেয়ে আসুন চট্টগ্রামের বিখ্যাত রেস্তোরাঁ ‘কুবের মাঝি স্পেশাল রেস্তোরাঁ’ থেকে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো রেস্তোরাঁয় আপনি পাচ্ছেন হাঁটু ডুবিয়ে খাওয়ার প্রকৃত স্বাদ। এই রেস্তোরাঁর আরেকটি বিশেষত্ব হচ্ছে, এখানে মাঝেমধ্যে স্রোতের টানে কই, তেলাপিয়া, কোরালসহ বিভিন্ন সামুদ্রিক ও মিঠা পানির মাছের দেখাও পাবেন আপনি। চাইলে সেখানে মাছ ধরে সঙ্গে সঙ্গে রেঁধেও দেবেন রেস্তোরাঁর বাবুর্চি।
দারুণ জলমগ্ন এই রেস্তোরাঁয় প্রতিদিন ভিড় লেগেই আছে। মানুষ সাঁতরে আসছে তাজা মাছের স্বাদ নিতে। জোয়ার ও ভাটার সময় অনুযায়ী খাবারের স্বাদ ও দামে ভিন্নতা থাকে। রেস্তোরাঁর কর্মীরাও দারুণ আন্তরিক। নৌকা ছাড়াও তাঁরা হাঁটুজলে ভিজে খাবার পরিবেশন করেন। পরিবেশ নিয়ে কিছুই বলার নেই, এক কথায় অসাধারণ।
রিভিউ
খাবার: ১০/১০
সার্ভিস: ১০/১০
পরিবেশ: ১০/১০ (আরও বেশি দিতে ইচ্ছে করছে)
দাম: ১০/১০