হাঁড়িভাঙ্গা আমের চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর মাধ্যমে শিশুর পুষ্টি বাড়ানোর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুরে ৩ হাজার ৪৫৫টি হাঁড়িভাঙ্গা আমের চারা বিতরণ করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের প্রফেসর পাড়ার সার্ভিস সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্থার বিরামপুরের ব্যবস্থাপক লিটন মণ্ডলের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাছানুজ্জামান ও ডেভেলপ দ্য ভিলেজের (ডিভি) নির্বাহী পরিচালক মোরশেদ মানিক। বিরামপুর পৌরসভাসহ পলিপ্রয়াগপুর, খানপুর ও জোতবানী ইউনিয়নের ২৯৩ পরিবারের মাঝে এসব চারা বিতরণ করা হয়।