হাঁস-মুরগি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ জন গরিব নারীর প্রত্যেককে ১৫টি হাঁস ও মুরগি দেওয়া হয়েছে। গতকাল সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর এ বি সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে অগ্রদূত বাংলাদেশ সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ। অগ্রদূত বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জিয়াউর রহমান, যুব উন্নয়ন সংস্থার কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল।