হাঁসেই হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন বিলে সাঁতার কেটে খাবার খেয়ে সন্ধ্যায় নীড়ে ফিরছে হাঁসগুলো। পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের বাসিন্দা আমিরুল ইসলাম এক দিন বয়সী ৭০০ হাঁসের বাচ্চা কিনে পালন শুরু করেন বিলের পাশেই তাঁবু বানিয়ে। বিলের পাশে চাষ করায় হাঁসগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। এ কারণে খরচ কম এবং লাভও বেশি। পাঁচ থকে ছয় মাস পর হাঁসগুলো ডিম পাড়তে শুরু করেছে। এই হাঁস চাষেই হাসি ফুটেছে আমিরুলের মুখে।