প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন।
শাহাদাতের জামিনের আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই জামিন মঞ্জুর করেন। আদালতে শাহাদাতের পক্ষে ছিলেন আইনজীবী জাহিরুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
আদেশের পর শেখ এ কে এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত শাহাদাতের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া হবে।
এর আগে ১ ডিসেম্বর এই মামলায় শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহানকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।