হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ চারজনের বিরুদ্ধে করা বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগপত্রে থাকা সাক্ষী পরীক্ষার সুযোগ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ। দুদকের করা এক আবেদন নিষ্পত্তি করে গত ২৪ নভেম্বর হাইকোর্ট মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায় থেকে প্রত্যাহার করে অভিযোগপত্রে থাকা সাক্ষ্য পরীক্ষার জন্য প্রসিকিউশনকে (দুদক) সুযোগ দিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ মার্চের মধ্যে মামলার বিচার শেষ করতে নির্দেশ দেওয়া হয়।