হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে রিট আবেদন করেছিলেন, হাইকোর্ট তা খারিজ করে দেন। এবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেছেন তিনি।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে এই আবেদনটি করেন তাঁর আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।