হাইকোর্টের রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের বরিশাল-৫ আসনের উপনির্বাচনে বিজয়ী জেবুন্নেসা আফরোজকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণায় আইন অনুযায়ী পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আইনজীবী সূত্র জানায়, ১৫ জুন অনুষ্ঠিত ওই উপনির্বাচনে বিএনএফের প্রার্থী মো. শহিদুল ইসলামের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেওয়া হয়। রিটে জেবুন্নেসার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি ও প্রার্থিতা বাতিলের চেষ্টার অভিযোগ আনা হয়।