প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট বিভাগের ৩১টি বেঞ্চ পুনর্বিন্যাস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব বেঞ্চ পুনর্বিন্যাস করেন। ২৬ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আইনজীবী শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, প্রথা অনুযায়ী অবকাশ শেষে বা নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বেঞ্চ পুনর্গঠিত হয়ে থাকে। এটি প্রধান বিচারপতির প্রশাসনিক ক্ষমতাবলে করা হয়ে থাকে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট বিভাগের ৩১টি বেঞ্চ পুনর্গঠন ও এখতিয়ার পুনর্বিন্যাস করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তা দেওয়া হয়েছে। আদালতের কর্মসময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।
১৭ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।