হাইকোর্ট প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাঘাট কিংবা অলিগলি নয়, এবার হাইকোর্ট এলাকা থেকে মোটরসাইকেল চুরি হয়েছে এক আইনজীবীর। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই আইনজীবীর নাম সেলিম আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে হাইকোর্টের দক্ষিণ ফটকসংলগ্ন স্থানে মোটরসাইকেল রেখে আদালতে প্রবেশ করেন। কাজ শেষে বিকেলে বের হয়ে দেখেন, মোটরসাইকেলটি নেই। পরে তিনি এ ব্যাপারে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ১০-১২টি মোটরসাইকেল চুরি হয়েছে বলে তিনি জানান।