হাইকোর্ট বিভাগে বিচারক অতিরিক্ত বিচারক নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি এ কে এম আবদুল হাকিম এবং বিচারপতি বোরহান উদ্দিনকে একই বিভাগের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।একই সঙ্গে গতকাল সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফরিদ আহমেদ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদারকে শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ করা হয়েছে।