হাইকোর্টে অতিরিক্ত দুই বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগে দুজন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাঁরা হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য মো. শাহিনুর ইসলাম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাশিফা হোসেন।

আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুই বিচারক অনধিক দুই বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে।