হাইকোর্টে আরও চার বিচারক নিয়োগ আজ শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগে আরও চারজন অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি ঘোষণা দেয়।গতকাল নিয়োগ পাওয়া চারজন হলেন—সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শহীদুল হক, আবু তাহের মো. সাইফুর রহমান, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব সহিদুল করিম ও ঢাকার জেলা জজ মো. জাহাংগীর হোসেন। দুই বছরের জন্য দেওয়া এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। ৪ অক্টোবর অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া ছয়জনসহ ১০ বিচারকের শপথ হওয়ার কথা আজ। এ নিয়ে বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৯৮-এ।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামছুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতিদের শপথ অনুষ্ঠান হবে।