হাইকোর্টে পাঁচ আইনজীবীর হাজিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এজলাস কক্ষে চিৎকার, বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর অভিযোগে পাঁচ আইনজীবী আজ রোববার হাইকোর্টে হাজিরা দিয়েছেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাঁরা হাজির হন।
ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই আইনজীবীকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে পাঁচজন আইনজীবীকেই লিখিতভাবে হলফনামা আকারে বক্তব্য দাখিল করতে বলে ১০ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।
আদালতে পাঁচজন আইনজীবীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ওজিউল্লাহ, বশির আহমেদ, শ ম রেজাউল করিম এবং এম বদরুদ্দোজা বাদল।
পাঁচ আইনজীবী হলেন নূরে ই আলম উজ্জ্বল, বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারী, মাহমুদ, মতি লাল বেপারী ও মোহাম্মদ আলী।