হাইকোর্টের আট বিচারক স্থায়ী হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট বিভাগের আটজন অতিরিক্ত বিচারক স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। এই নিয়োগ তাঁদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। গতকাল বুধবার আইন মন্ত্রণালয় তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দেন। এই আটজন হলেন বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী। তাঁদের সঙ্গে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারক হিসেবে মো. ফরিদ আহমেদ শিবলী ও জে এন দেব চৌধুরীও নিয়োগ পেয়েছিলেন। জে এন দেব চৌধুরী গত ১৫ ডিসেম্বর মারা গেছেন।