হাইকোর্টের আদেশ স্থগিত সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিতের হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ফলে সৈয়দপুর পৌর নির্বাচন অনুষ্ঠানে এখন আর কোনো আইনি বাধা নেই।এর আগে আটকে পড়া ১২ হাজার ৯৫৭ জন পাকিস্তানিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী আরিফুন নাহারের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি সৈয়দপুর পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছিলেন হাইকোর্ট।