প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের সময় প্রত্রিকার প্রকাশনার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। এর আগে গত সোমবার হাইকোর্ট এস এম বকস কল্লোলকে পত্রিকাটির প্রশাসক হিসেবে ঘোষণাসংক্রান্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছিলেন। আদালত সূত্র জানায়, ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে এস এম বকস কল্লোল গতকাল চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।