হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আশিয়ান সিটির আবেদন
রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পের (দক্ষিণখান, আশকোনা ও শিয়ালকাটা) কার্যক্রম বন্ধসংক্রান্ত হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার বিচারপতি। গতকাল সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আশিয়ান সিটির আবেদনটি রোববার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।আটটি সংস্থার করা এক রিটের শুনানি নিয়ে ২ জানুয়ারি হাইকোর্ট রুল জারির পাশাপাশি উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পের মাটি ভরাট, প্লট বিক্রি এবং যেকোনো আঙ্গিকে এর বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধের নির্দেশ দেন। এতে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান সিটির পক্ষে গত বুধবার আবেদনটি করা হয়।গতকাল আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও আবদুল মতিন খসরু। মূল রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী ইকবাল কবির।পরে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আশিয়ান সিটি হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।