হাইকোর্টের চার বিচারপতি শপথ নিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া চার বিচারপতি গতকাল সোমবার শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের সম্প্রসারিত সি ভবনের মিলনায়তনে শপথ অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান।চার বিচারপতি হলেন: মো. রুহুল কুদ্দুস, মো. খসরুজ্জামান, ফরিদ আহমেদ ও মো. নজরুল ইসলাম তালুকদার। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।