হাইকোর্টের জামিননামা নিয়ে চট্টগ্রামের আদালতে বিএনপির দুই সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ও সাংসদ শহীদউদ্দিন চৌধুরী হাইকোর্টের জামিননামা সম্পাদনের উদ্দেশে গতকাল সোমবার চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজিরা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে চট্টগ্রামের একজন আইনজীবীর দায়ের করা মামলায় তাঁরা আদালতে হাজির হন। এ মামলায় তাঁরা হাইকোর্ট থেকে আগেই জামিন পেয়েছেন। গতকাল ওই জামিননামার নথি বিচারিক হাকিম আদালতে পেশ করা হয়।আদালত সূত্র জানায়, বিএনপির দুই সাংসদ জয়নাল ও শহীদউদ্দিন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে গত ২৫ মার্চ আইনজীবী দীর্ঘতম বড়ুয়া চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে মামলা করেন।দীর্ঘতম বড়ুয়ার কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, সাংসদ জয়নাল ও শহীদউদ্দিন হাইকোর্ট থেকে আগেই জামিন পেয়েছেন। সোমবার তাঁরা হাইকোর্টের জামিননামা সম্পাদনের জন্য নিম্ন আদালতে হাজির হন।