হাইকোর্টের নতুন দুই বিচারক শপথ নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে নবনিযুক্ত অতিরিক্ত দুই বিচারক মো. শাহিনুর ইসলাম ও কাশিফা হোসেন শপথ নিয়েছেন। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম। গত ৩১ জুলাই রাষ্ট্রপতি আবদুল হামিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য ও বিচারক শাহিনুর ইসলাম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাশিফা হোসেনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন। এ নিয়ে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা হলো ৯১ জন।