হাইকোর্টের নতুন ১০ বিচারপতির শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নবনিযুক্ত ১০ অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথের পর নতুন বিচারপতিদের সংবর্ধনা দেননি সরকারবিরোধী আইনজীবীরা। তবে সরকার-সমর্থক আইনজীবীরা নতুন বিচারপতিদের সংবর্ধনা জানান। এর আগে সকালে প্রধান বিচারপতি পর্যায়ক্রমে ১০ বিচারপতিকে শপথ পড়ান। তাঁরা হলেন এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের, মো. মজিবুর রহমান, মোস্তফা জামান ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মাদ খুরশীদ আলম সরকার, এ কে এম শহীদুল হক, সহিদুল করিম, মো. জাহাংগীর হোসেন ও আবু তাহের মো. সাইফুর রহমান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামছুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।