হাইকোর্টের নির্দেশে ইসলামপুরের পাঁচ ইউপি নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।তফসিল অনুযায়ী আগামীকাল ৫ মে উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া—এই পাঁচ ইউনিয়নে ভোট গ্রহণের কথা ছিল।জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পাঁচটি ইউনিয়নের পাঁচজন ভোটার গত বুধবার তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে আবেদন করেন।