প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে ঢাকা ও চট্টগ্রামে দিবাকালীন সরাসরি বাস আবার চালু হয়েছে। প্রায় দুই বছর পর হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার থেকে এই পথে বাস চলাচল শুরু হয়। এর ফলে এ অঞ্চলের যাত্রীরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্ত পেল। বাস চালুর দাবিতে শরণখোলার বাসিন্দা চঞ্চল কুমার বিশ্বাস গত বছর ফেব্রুয়ারিতে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ওই সময় যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা বাসমালিক সমিতির সভাপতিকে কেন দিবাকালীন বাস চালু করা হবে না—এই মর্মে রুল জারি করেন।