প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ে সৌদি আরব হতাশা ব্যক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল জানান, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের আল বুসাইরি হাইকোর্টের রায়ের ব্যাপারে তাঁর সরকারের অবস্থান তুলে ধরেন। সেই সঙ্গে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন, ওই রায়ের বিরুদ্ধে আপিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।
গত সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। অন্য তিন আসামিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। খালাস দেওয়া হয় একজনকে। নিম্ন আদালত এই পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।