হাইকোর্টের রায় নিয়ে সংসদে আলোচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বিচারপতি সম্পর্কে জাতীয় সংসদের স্পিকারের দেওয়া রুলিংকে ভিত্তিহীন বলে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা নিয়ে সংসদে আলোচনা করবেন সাংসদেরা। গতকাল রোববার সন্ধ্যায় স্পিকার আবদুল হামিদের সঙ্গে বৈঠক শেষে সাংসদ শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের এ কথা বলেন।এর আগে গত ৩০ আগস্ট আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিষয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।