প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ড নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করা হয়েছে। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবেদনটি করা হয়। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।