প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কিছু অংশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ধার্য তারিখ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানির এ দিন ধার্য করেন।আপিলকারীর আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কিছু অংশের বিরুদ্ধে ১১ এপিল আপিল করা হয়। এর ওপর চেম্বার বিচারপতি আজ বুধবার নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন। তিনি বলেন, এরশাদের শাসনামলে সামরিক আদালতে সাজা পাওয়া সিদ্দিক আহমেদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন।